গত কয়েকটা নির্বাচনে অনিয়ম হওয়ায় ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন : শাফিন

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাফিন আহমেদ বলেছেন,  এ দেশে নির্বাচনে অনেক অনিয়ম হয়েছে। গত কয়েকটা নির্বাচনে এত বেশি অনিয়ম হয়েছে যে, আমার মনে হয় ভোটাররা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কারণ তারা মনে করেন তাদের ভোটের দাম নেই।

বৃহস্পতিবার দুপুরে গুলশান-২ এ অবস্থিত মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করে সাংবাদিকদের তিনি একথা বলেন।

শাফিন আহমেদ বলেন, সকালে বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখেছি। বাকি দিনটা আমি আরও দেখতে চাই, আরও কেন্দ্রে যাব।বিকেল পর্যন্ত দেখে এ বিষয়ে আমি আমার মন্তব্য দেব।

পূর্ববর্তি সংবাদমাহবুব তালুকদারের সাফ কথা: সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি
পরবর্তি সংবাদরাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা মুসলমানদের প্রাণের দাবি : নারায়ণগঞ্জে ইমাম সম্মেলনে বক্তারা