মিরপুর সচেতন যুবসমাজের মাহফিল ১ মার্চ

সাদ আবদুল্লাহ মামুন ।।

মিরপুর বারো নম্বর ডি ব্লক যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮ম বার্ষিক ওয়াজ-মাহফিল এবং হাফেজ ছাত্রদের সম্মাননা স্মারক প্রদান আগামী ১ মার্চ।

শুক্রবার (১ মার্চ) মিরপুর ১২ নম্বর ডি ব্লকে অনুষ্ঠিত হবে।

যথারীতি মাহফিলের প্রস্তুতি চলছে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে থাকবেন ঢাকা কামরাঙ্গীরচর নুরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শাহ আতাউল্লাহ, মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি ইমরান হুসাইন কাসেমী, মুফতি যোবায়ের আহমদ কাসেমী, মুফতি জোনায়েদ কাসেমী, মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী ও মুফতি আবুল কালাম আজাদ।

এ ছাড়া মাহফিলে স্থানীয় অনেকে ওলামায়ে কেরাম থাকবেন।

প্রসঙ্গত, হযরত মাওলানা আবদুল হাই পাহাড়পুরী রহ.-এর পরামর্শে স্থানীয় যুবকরা মাহফিলটি শুরু করেন। হযরতের ইনতেকালের পরও এলাকার যুবকরা মাহফিলটির ধারাবাহিকতা বজায় রাখেন।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মারামারি থামছে না
পরবর্তি সংবাদপাইলট আটক হওয়ায় চুপসে গেছেন মোদি, মুক্তির ঘোষণা দিয়ে প্রশংসায় ভাসছেন ইমরান