ঢাকা উত্তর সিটির মেয়র পদে আতিকুল ইসলামের বিজয়

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। গতকাল অনুষ্ঠিত উপনির্বাচনের বেসরকারি ফলাফলের ভিত্তিতে তাকে জয়ী ঘোষণা করা হয়েছে।

তাঁর প্রাপ্ত ভোট ৮ লাখ ৪৯ হাজার ৩০২। আতিকুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। বৃহস্পতিবার রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

১২৯৫ কেন্দ্রের সবগুলোরই মেয়র পদের ভোটের ফলাফল জানানো হয়। এতে দেখা যায়, সারাদিনে মোট ৩১ দশমিক ০৫ শতাংশ ভোট পড়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত নির্বাচন কমিশনের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্ট পদগুলোতে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।

আজই ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুইটি ওয়ার্ডে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট নেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদরাসুল সা.-এর প্রতি ভালোবাসা ঈমানের অংশ : আল্লামা জুনায়েদ বাবুনগরী
পরবর্তি সংবাদভোট পড়েছে ৩১ শতাংশ, আতিক ছাড়া অন্যদের জামানত বাজেয়াপ্ত