ইসলাম টাইমস ডেস্ক : ভারতীয় বাহিনীর আক্রমণের জবাবে পাকিস্তানি সামরিক বাহিনীর ভূমিকার প্রসংশা করলেন শায়খুল ইসলাম আল্লামা তাকি উসমানি। গত ২৭ ফেব্রুয়ারি এক টুইট বার্তায় তিনি এই প্রসংশা করেন।

সমুচিত জবাব দিতে পারায় তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাতিকেও কৃতজ্ঞতা আদায়ের আহবান জানান।
একই সঙ্গে সরকারের অবস্থানের প্রতিও সমর্থন জানান।
তিনি বলেন, আল্লাহর দয়া ও অনুগ্রহে পাকিস্তানী সেনাবাহিনীরা যে বীরত্ব ও কৌশলের সাথে ভারতীয় আক্রমনকারীদের সমুচিত জবাব দিয়েছে। পাকিস্তানের সরকার যে আত্মমর্যাদাশীল সিদ্ধান্ত নিয়েছে, তাতে ভারতীয়দের যুদ্ধের নেশা মিটে গেছে। এই জন্য পুরো পাকিস্তানি জাতির আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সিজদাবনত হওয়া উচিৎ৷
আজ ভারতের সামরিক বাহিনীর প্রধানরা পাকিস্তানে আক্রামণ অব্যাহত রাখার হুমকি দেওয়ার পর আল্লামা তাকি উসমানি অপর এক টুইট বার্তায় বলেছেন, যদি তুমি কোনো ভদ্র মানুষকে সম্মান কর, তবে তুমি তার অন্তর জয় করে নেবে। আর যদি তুমি কোনো অভদ্র মানুষকে সম্মান কর, তবে সে তোমার অবাধ্য হবে। যেখানে তলোয়ারের ব্যবহার করতে হবে সেখান উদার দেখানো ততোটাই ক্ষতিকর উদারতার জায়গায় তলোয়ারের ব্যবহার যেমন ক্ষতিকর।

এর আগে, পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান জাতীয় নিরাপত্তার স্বার্থে পাকিস্তান সেনা বাহিনী ও সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং ভারতের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, জাতীয় স্বার্থে পুরো পাকিস্তান ঐক্যবদ্ধ এবং কেউ পাকিস্তানের দিকে চোখ তুললে তার চোখ তুলে ফেলা হবে।
















