শাহজালাল বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ

ইসলাম টাইমস ডেস্ক : পেছনের চাকা ফেটে যাওয়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।

শুক্রবার বিকেল বিমানটি একটি ফ্লাইট নিয়ে সিলেট থেকে ঢাকা ফিরছিলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, বিমানের ড্যাশ-৮ মডেলের বিজি ৪০২ উড়োজাহাজ সিলেট থেকে ৬১ জন যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। কিন্তু শাহজালালে অবতরণের পূর্বে ল্যান্ডিং গিয়ারে পেছনের চাকা ফেটে যাওয়ায় ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাইলট। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বিমানটি মেরামত করা হচ্ছে।

এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ : পররাষ্ট্র সচিব
পরবর্তি সংবাদসিটি নির্বাচন বর্জন করে সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে ভোটাররা : খন্দকার মোশাররফ হোসেন