অভিনন্দনকে ফেরত পেয়েই দুই পাকিস্তানি সেনাসহ ৪ জনকে হত্যা করলো ভারতীয় বাহিনী

ইসলাম টাইমস ডেস্ক : পাকিস্তানে বন্দী পাইলটকে ফেরত পেয়ে রাতেই পাকিস্তান সীমান্তে হামলা করেছে ভারতীয় বাহিনী। ভারতীয় বাহিনীর গোলার আঘাতে দুই পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। এছাড়াও দুইজন সাধারণ নাগরিক নিহত এবং দুইজন আহত হয়েছেন। ভারত-পাকিস্তান সীমান্তবর্তী নাকিয়াল নামক স্থানে এই হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানের ইন্টারসার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

পাকিস্তান সেনা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, অভিনন্দনকে ফেরত দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার রাতে ভারতীয় সেনারা গোলা বর্ষণ শুরু করে। পাকিস্তানি সেনারাও পাল্টা জবাব দেয়। এই সময় উভয়পক্ষের মধ্যে ভারি গোলা বর্ষণের ঘটনা ঘটে।

ভারতীয় গোলার আঘাতে দুই পাকিস্তানি সেনা ও দুইজন সাধারণ নাগরিক নিহত হন এবং এক নারীসহ দুই পাকিস্তানি নাগরিক আহত হন।

সূত্র : আনাদুলু এজেন্সি

পূর্ববর্তি সংবাদকেমিক্যাল গোডাউন উচ্ছেদে বাধা, মেয়রের নেতৃত্বে আবার শুরু
পরবর্তি সংবাদবিতর্কিত নির্বাচনে ভোটে মানুষের আগ্রহ কমেছে : বদিউল আলম মজুমদার