ইসলাম টাইমস ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ (২ মার্চ) শনিবার সকাল দশটায় চলিতাতলা মাদ্রাসা হল রুমে কাউন্সিলটি অনুষ্ঠিত হয়।
এতে হাফেজ বজলুর রহমানের পরিচালনায় ও মুহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাহুবল ছাত্র জমিয়তের বিদায়ী সভাপতি মাওলানা আব্দুল হাই।
প্রধান অতিথির বক্তব্যে ইউ কে জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ শিক্ষাঙ্গনে মাদক, ইভটিজিং, ধর্ষনের মতো অনাচার ও অপসংস্কৃতি রুখতে ছাত্র জমিয়তসহ সকল ছাত্র জনতার প্রতি আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী ও যুব জমিয়তের কেন্দ্রিয় সভাপতি হাফেজ মাও.তাফহীমুল হক।
এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাও.আব্দুল খালিক চলিতাতলী, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি মুহা. ফখরুল ইসলাম ও জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ মাবরুরুল হক। উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাও. শামছুদ্দীন, মাও.আব্দুল্লাহ ফয়েজী ও মাষ্টার আব্দুস সাত্তার, মাও.শেখ ইদ্রিস।
উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. আছআ’দ আহমদ জাফরী ও সাংগঠনিক সম্পাদক মাও. মাসুকুর রহমান। উপজেলা যুব জমিয়তের সভাপতি মাও. নুরুল হক জামীল। যুব জমীয়তের সাধারণ সম্পাদক মাও. শেখ জয়নুল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক মাও. ছাদিকুর রহমান মানিক, ইমরান আহমদ উসমানী, মিজানুর রহমান, হা:এনাম, মাহমুদ প্রমুখ।
জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ মাবরুরুল হক মুহাম্মদ আশিকুর রহমানকে সভাপতি ও হাফেজ বজলুর রহমানকে সাধারণ সম্পাদক, মুহা.মুজাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে বাহুবল উপজেলা ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
















