ময়মনসিংহে ডিবি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধ’: ১ মাদক ব্যবসায়ী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লালু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত মাদক ব্যবসায়ী লালু শহরের কৃষ্টপুর এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, নিহত লালু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে ময়মনসিংহ শহরের কালীবাড়ি পুরাতন গুদারাঘাট বালুরচরে কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশকে লক্ষ্যে করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় লালু মিয়া নামের একজনকে পাওয়া যায়।

তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

পূর্ববর্তি সংবাদসুদানে রাজনৈতিক অস্থিরতা : কলকাঠি নাড়াচ্ছেন বাশিরের গোয়েন্দা প্রধান!
পরবর্তি সংবাদফতুল্লায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার