ইসলাম টাইমস ডেস্ক : মিসরের ঐতিহাসিক তাহরির স্কয়ারে দেশটির সামরিক শাসক আবদুল ফাত্তাহ সিসির বিরুদ্ধে প্রতিবাদ করে যাওয়া এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সম্প্রতি মিশরের ভয়ংকর ট্রেন দুর্ঘনটা কেন্দ্র করে সিসির বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন এই যুবক। যুবকের নাম আহমাদ মাহি। গত বৃহস্পতিবার ওই যুবক তার প্রতিবাদ শুরু করেন এবং গতকাল রোববার পুলিশ তাকে গ্রেফতার করে।
স্যোশাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে এক যুবক তাহরির স্কয়ারে সিসির বিরুদ্ধে প্লেকার্ড হাতে একা প্রতিবাদ করছেন।
মিডিয়ার সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যুবকটি বলেন, ‘আজকের দিনটি মিশরের জন্য ঐতিহাসিক’।
মিশরীয় সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড সোস্যাল রাইটস তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘নিরাপত্তা বাহিনী তাহরির স্কোয়ার থেকে প্রেসিডেন্ট বিরোধী প্লেকার্ড বহনকারী আহমাদ মাহি নামে একজন যুবককে গ্রেফতার করেছে’।
আল জাজিরা থেকে মুহাম্মাদ শোয়াইব-এর অনুবাদ
















