ইসলাম টাইমস ডেস্ক: যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, যুব সমাজের মূল্যবোধে অবক্ষয় ঘটেছে।
সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ইয়ুথ পার্লামেন্ট টু এক্সপ্লোর ফিউচার বাংলাদেশের ৭ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
মেয়র লিটন বলেন, যুব সমাজের অনেকে নানাভাবে বিপদগামী হয়েছে। কেউ মাদকাসক্ত হচ্ছে। তাহলে বাংলাদেশ কাদের হাতে দিয়ে যাব? কেননা যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে। কিন্তু দুঃখের বিষয় যুব সমাজের নানাবিধ দিকে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। তাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে হবে।
আইন ও সালিশ কেন্দ্রে’র (আসক) নির্বাহী ও টিআইবির চেয়ারম্যান সুলতানা কামলা বলেন, তরুণরাই সমাজের প্রতিনিধি। সমাজে তরুণদের প্রতিনিধিত্বশীল মনোভাব তৈরি করতে হবে। কেননা তরুণদের দৃষ্টিভঙ্গির উপরই দেশ গড়ে ওঠা সময়ের দাবি।
সভায় আরও ছিলেন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রয়েল বিশ্বাস, আয়াতুল ইমরান প্রমুখ।
















