ইসলাম টাইমস ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপিকে মুসলিম বিদ্বেষী হিসেবেই পরিচিত। ধারণা করা হয়, বিজেপির শাসন আমলে ভারতীয় সমাজে মুসলিমরা সবচেয়ে বেশি কোণঠাসা হয়ে আছে।
কিন্তু নির্বাচনের আগেই সেই নরেন্দ্র মোদিই মুসলিমবান্ধব কাজের দাবি করলেন। গতকাল রোববার পাটনায় এক জনসভায় মোদি জানালেন, সৌদি আরব ভারতের জন্য নির্ধারিত হজ্জযাত্রীদের কোটা বাড়িয়েছে। আর সেটা হয়েছে মোদির একান্ত চেষ্টায়।
সৌদি যুবরাজের ভারত সফরের সময় মোদি তাকে হজ্জের কোটা বাড়ানোর অনুরোধ করেন। আর তাতে সাড়া দিয়ে সৌদি আরব হজ্জযাত্রায় ভারতের কোটা বাড়িয়ে ২ লক্ষ করেছে।
















