ইসলাম টাইমস ডেস্ক: বরিশালে প্রশিক্ষিত ইমামদের সনদপত্র প্রদান করা হয়েছে। ৯৬৮তম দলের ৪৫ দিনব্যাপী নিয়মিত প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করা ইমামদের মাঝে এই সনদ এবং পুরস্কার প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর কাশীপুর ইমাম প্রশিক্ষণ একাডেমীর হলরুমে সনদপত্র প্রদান করা হয়।
বরিশাল ইমাম প্রশিক্ষণ একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমানের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. নিজাম উদ্দিন, ইমাম প্রশিক্ষন একাডেমীর উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আনিসুজ্জামান ও সহকারী পরিচালক আসমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী ইমামদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন প্রধান অতিথি এসএম অজিয়র রহমান।
















