ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন ও জয়নাল নামে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন । সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় মদিনা জিনের পাহাড় এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
নিহত নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীন সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের বাড়ী নরসিংদী জেলার সদর উপজেলার ছোয়াংয়ে। তারা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন।
জানা গেছে, সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় মদিনা জিনের পাহাড় এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার পেছন থেকে তাদেরকে ধাক্কা দেয়। তখন তারা ঘটনাস্থলেই মারা যান।
তাদের মরদেহ মদিনার একটি সরকারি হাসপাতালে রাখা হয়েছে।
















