‘যে দল নিজের দলের প্রতীকে ভোট দেয় না তারা মা-বাবাকেও বিশ্বাস করেন না’

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজ হাতে স্বাক্ষরিত নৌকা প্রতীকের মনোনয়ন দেন, কিন্তু সেই নৌকা প্রতীকের দল নৌকায় ভোট দেন না। যে দল নিজেদের দলের প্রতীকে ভোট দেন না তারা তাদের মা-বাবাকেও বিশ্বাস করেন না।

বুধবার দুপুরে বরিশালে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রাশেদ খান মেনন।

মেনন বলেন, অনেক স্থানে বিনা ভোটে চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হচ্ছেন। এ ধরনের নির্বাচন দেশের জন্য সুখকর নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে এবার রাতের বেলায় ভোট হবে না। এখন দিনের বেলাই হবে। ভোট ডাকাতি প্রতিরোধে কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি।

অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে লুৎফুন্নেসা এমপি, আ. খালেক, টিপু সুলতান, টিএম শাহজাহান, অধ্যাপক গোলাম হোসেন, মোজাম্মেল হক ফিরোজ, ফাইজুল হক বালি ফারহিন, জালাল উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তি সংবাদইন্দোনেশিয়ায় স্বর্ণখনি ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬
পরবর্তি সংবাদমধ্যস্থতাকারীর মাধ্যমে বাবরি মসজিদ মামলা সমাধান করতে চায় আদালত