অবশেষে সেই কিশোরের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর বনানীর লেকে ডুবে যাওয়া কিশোরের লাশের সন্ধান চলছিল ৩৮ ঘণ্টা ধরে। অবশেষে কিশোর সোহাগের লাশ ৩৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। আজ বুধবার বেলা ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল লাশটি উদ্ধার করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য জানান।

গত সোমবার রাত ১১টার দিকে বনানী ১১ নম্বর রোডসংলগ্ন আনসার ক্যাম্পের সামনের লেকে পড়ে যায় সে।

সোহাগের বাবা শরীফুল ইসলাম জানান, সোহাগের বয়স আনুমানিক ১৫ বছর। তার বাড়ি রংপুরের পীরগাছায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সোহাগ লেকে পড়ে যাওয়ার পর স্থানীয় লোকজন ৯৯৯-এ ফোন দেন। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকাজে অংশ নেয়।

গতকাল দিনভর অভিযান চালিয়েও সোহাগের খোঁজ মেলেনি। আজ সকালে আবারও উদ্ধার কাজে নামে ডুবুরি দল। পরে দুপুর ১টার পর তারা লাশটি খুঁজে পায়।

পূর্ববর্তি সংবাদইতালিতে মুসলিম কবরস্থানের জন্য জমি ক্রয়ের উদ্যোগ
পরবর্তি সংবাদভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে: সংসদে প্রধানমন্ত্রী