বাংলাদেশ-নেপাল দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর

ইসলাম টাইমস ডেস্ক : পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণের পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ ও নেপাল দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করেছে।

গতকাল মঙ্গলবার নেপালের রাজধানী কাটমাণ্ডুতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে দুই দেশের মধ্যে এ বিষয়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এবং নেপালের সেক্রেটারি (রেভিনিউ) লাল শংকর ঘিমির নেতৃত্ব দেন।

চুক্তি স্বাক্ষরের ফলে নেপালের জন্য বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। একইভাবে বাংলাদেশের বিনিয়োগকারীরাও নেপালে বিনিয়োগ করতে উৎসাহী হবেন। একই আয়ের ওপর দুই দেশে কর পরিহার করাই এই চুক্তির লক্ষ্য। একই ব্যক্তি বা সংস্থা ও প্রতিষ্ঠানের আয়ের ওপর যাতে দুই দফা কর দিতে না হয় সে লক্ষ্যে বিশ্বব্যাপী দ্বিপক্ষীয় ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি হয়ে থাকে। বর্তমানে ৩৫টি দেশের সঙ্গে বাংলাদেশের এ ধরনের চুক্তি রয়েছে।

পূর্ববর্তি সংবাদযুবলীগ নেতা হত্যা মামলায় সাবেক এমপি রানার জামিন
পরবর্তি সংবাদঅনলাইনে থেমে নেই কাদিয়ানীদের প্রচার তৎপরতা!