ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে এমন সাহস কেউ দেখাবে না। আমরা আশা করি এ ধরনের চিন্তা ভাবনা যদি কেউ করে, তা গুড়িয়ে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে।
৭ মার্চ দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইনসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যথেষ্ট সক্ষম।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, চট্টগ্রাম জোন পিআইবির পুলিশ সুপার ইকবাল হোসেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
পরে বিকাল ৩টায় আইজিপি চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ যোগ দেন।
















