শপথ নিলেন সুলতান মনসুর

ইসলাম টাইমস ডেস্ক : বহু নাটকীয়তা, আলোচনা ও সমালোচনার পর শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর।  আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শপথ নিয়েছেন।

জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজ কার্যালয়ে তাঁকে শপথ করান।

সুলতান মোহাম্মদ মনসুর গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত হন। আজই গণফোরাম থেকে নির্বাচিত আরেক নেতা সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খানেরও শপথ নেওয়ার কথা ছিল।

তবে গতকাল বুধবার মোকাব্বির খান প্রথম আলোকে বলেন, আগামীকাল (আজ বৃহস্পতিবার) শপথ নিচ্ছেন না। মোকাব্বির খান বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) শপথ নিচ্ছি না, তবে শপথ নেব।

ঘোষণা অনুযায়ী মোকাব্বির শপথ না নিলেও সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিলেন। ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মনসুর গত নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন। এরপর ঐক্যফ্রন্ট গঠিত হলে তিনি জোটের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির সদস্য হন।

পূর্ববর্তি সংবাদনবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ
পরবর্তি সংবাদদিল্লি ফিরলেন পাকিস্তানি রাষ্ট্রদূত