ইসলাম টাইমস ডেস্ক: বরিশালের উজিরপুরের গুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মহিবুল্লাহ (২২) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিবুল্লাহ বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি সাবেক মেম্বার আতাহার আলী খানের বাড়ির মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয়রা জানান, ৬ মাস আগে মহিবুল্লাহ ওই মসজিদের ইমাম হিসেবে যোগদান করেন। শুক্রবার জুমা নামাজের প্রয়োজনে মসজিদের ছাদ পরিষ্কার করছিলেন তিনি। এ সময় সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয় মহিবুল্লাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিপুরের গুঠিয়ার পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
















