ইসলাম টাইমস ডেস্ক : দেশে ক্রসফায়ারের নামে কোনো আইনশৃঙ্খলা বাহিনী মানুষ হত্যা করছে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকি নিরাপরাধদের ক্রসফায়ারের নামে হত্যা করছে। আমি স্পষ্ট করে বলছি, ক্রসফায়ারের নামে কোনো বাহিনী কাউকে হত্যা করছে না।
রাজধানীর তেজগাঁও বিজি প্রেস মাঠে শনিবার দুপুরে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, মাদক বিরোধী অভিযানে গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তখনই আত্মরক্ষার্থে গুলি করছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউকে হত্যার উদ্দেশ্যে নয়।
















