ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, মিডনাইট নির্বাচনের আসল সত্য এখন সিইসি মুখ ফসকেই বলে ফেলেছেন। ।
শনিবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সন্তব্য করেন।
রিজভী বলেন, সিইসির বক্তব্যই প্রমাণ করে ৩০ ডিসেম্বরের নির্বাচনে তার নির্দেশেই ব্যালট বাক্স ভরা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া দস্যুতারই নামান্তর। আর সেই আচরণ করেছেন সিইসি।
সিইসির সমালোচনা করে তিনি আরও বলেন, মিডনাইট নির্বাচনের হোতা আপনি। আদর্শগত শুন্যতার কারণে আপনি এতবড় অন্যায়টি করেছেন জনগণের বিরুদ্ধে। আপনার এই বক্তব্যটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকলো জাতির কাছে।
















