বগুড়ায় প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত

ইসলাম টাইমস ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন । শনিবার বিকালে উপজেলার মুরইল বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার গুণাহার চান্দাইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে সিএনজিচালক আফজাল হোসেন (৪৫), আদমদীঘির সান্তাহারের পৌওতা এলাকার মৃত উজির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৬৪) ও একই উপজেলার নশরতপুর গ্রামের জগদীস সাহার ছেলে শ্যামল সাহা (৫৫)।

আহতরা হলেন- আদমদীঘির শিবপুরের নূরুল ইসলামের ছেলে আলহাজ (৩৩), দুপচাঁচিয়ার উনাহর সিংড়ার মহসিন আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৪)।

আহতদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার বিকাল ৫টার দিকে আদমদীঘির মুরইল পূর্ব বাজার এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আফজাল ও যাত্রী শহিদুল ইসলাম মারা যান।

আহত ৪ জনকে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর শ্যামল সাহা মারা যান বলে জানান ওসি।

পূর্ববর্তি সংবাদকারাগারে উপমহাদেশের নজিরবিহীন সুযোগ-সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া, তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদঅনিয়ম হলে প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেবে, ইসি সচিব