ইসলাম টাইমস ডেস্ক: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা জনগণকেই এগিয়ে আসতে হবে। ৩০ ডিসেম্বরের কলঙ্কিত তথাকথিত সংসদ নির্বাচন গণতন্ত্রের কবর রচনা করেছে।
আজ শনিবার (৯ মার্চ) সকালে গণফোরামের সভাপতি পরিষদের সভায় সভাপতির ভাষণে ড. কামাল হোসেন এ কথা বলেন।
ড. কামাল হোসেন আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন কায়েম এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যকে সুদৃঢ় ও জোরদার করতে হবে। জনগণকে বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য কাজ করে যেতে হবে।
সভায় আরও বক্তব্য দেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন, মোকাব্বির খান, শান্তিপদ ঘোষ, তবারক হোসেইন, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ।
















