ইসলাম টাইমস ডেস্ক : আবারও মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশের ৯ সদস্য নিহত হয়েছে। এছাড়াও পুলিশের একজন আহত ও একজন নিখোঁজ রয়েছেন।
ধারণা করা হচ্ছে, সশস্ত্র বৌদ্ধ সংগঠন আরাকান আর্মি (এএ) এই হামলা চালিয়েছে।
রাখাইনের রাজধানী সিত্তের কাছে ইয়োয়েটায়োকে এলাকায় শনিবার মধ্যরাতে ওই হামলা চালানো হয়।
এর আগে এক পুলিশ চৌকিতে হামলার অভিযোগ এনে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালায় মিয়ানমার সেনা বাহিনী। সে সময় লাখ লাখ রোহিঙ্গা মুসলিম জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। সেই নির্মূল অভিযানে সহায়তা করে বৌদ্ধরা। কিন্তু বর্তমানে রাখাইনে মিয়ানমারের সশস্ত্র বাহিনী জাতিগত রাখাইন বৌদ্ধদের বিরুদ্ধে লড়াই করছে।
রাখাইন জাতিগোষ্ঠীর অধিকতর স্বায়ত্ত্বশাসন ও অধিকারের দাবিতে সাম্প্রতিক মাসগুলোতে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সূত্র : রয়টার্স, সিনহুয়া ও ডেইলি চায়না
















