৫ দিনেও হদিশ মেলেনি অপহৃত সিলেটের মেধাবী তরুণ আলেমের

ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের মেধাবী তরুণ আলেম মাওলানা আবদুল্লাহ মায়মুন অপহৃত। ৫ দিনেও মিলেনি তার কোনো হদিশ।

ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য মাওলানা নোমানুল হক।

মাওলানা আবদুল্লাহ মায়মুন। মেধাবী তরুণ আলেম এবং মাদরাসাশিক্ষক। সিলেটের এক মাদরাসায় শিক্ষকতা করতেন। মা-বাবা লন্ডন থাকেন। নতুন বিয়ে করেছেন। নববধূকে নিয়ে সিলেট থেকে প্রাইভেটকারে বেড়াতে যাচ্ছিলেন মৌলভীবাজারে অবস্থিত মামাবাড়িতে। পথিমধ্যে গাড়ির গ্যাস নেওয়ার জন্য ঢাকা-সিলেট মহাসড়কের আউসকান্দি এলাকায় একটি গ্যাসপাম্পে গাড়ি থামান। গ্যাস নিয়ে কিছুদূর এগোতেই একটি হাইএস মায়মুনের গাড়ির গতিরোধ করে। এবং অস্ত্রের মুখে মায়মুন ও তাঁর ড্রাইভারকে নিয়ে হাইএসটি উধাও হয়ে যায়।

গত ৫ মার্চ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করে গ্যাস পাম্পের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। কিন্তু ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও মাওলানা আহমদ মায়মুন এবং তাঁর ড্রাইভারের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না।

কে বা কারা অপহরণ করল, সে ব্যাপারেও ধারণা পাচ্ছে না কেউ। মাওলানা আহমদ মায়মুনের পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব চরম দুশ্চিন্তায় সময় পার করছেন। প্রশাসনের উচ্চ পর্যায়ের আন্তরিক সহযোগিতা কামনা করছেন তাঁরা।

পূর্ববর্তি সংবাদবিমানে গত বছর লোকসান ২০১ কোটি ৪৭ লাখ টাকা : বিমান প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদএবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা