ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। প্রাপ্ত খবর অনুযায়ী এখন পর্যন্ত ১৩টি হলের নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। এসব হল সংসদের মধ্যে ১১টিতে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রলীগ ও দুটিতে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগ আরো ১টি সংখ্যায় এগিয়ে। ১২টিতেই ছাত্রলীগ আর একটিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। এসব হলে ছাত্রদল ও বাম সংগঠনের কেউ জিতেননি।
কবি জসীমউদ্দীন হল ছাত্র সংসদে ভিপি: ফরহাদ আলী, জিএস: ইমাম হাসান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রসংসদে ভিপি: আকমল হোসেন, জিএস: মেহেদী হাসান শান্ত।
হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রসংসদে ভিপি:শহীদুল হক শিশির, জিএস:মেহেদি হাসান মিজান।
সূর্যসেন হল ছাত্রসংসদে ভিপি:মারিয়াম জামান খান সোহান, জিএস:সিয়াম রহমান।
বিজয় একাত্তর হল ছাত্রসংসদে ভিপি:সজিবুর রহমান সজিব, জিএস:নাজমুল হাসান নিশান।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রসংসদে ভিপি:শরিফুল ইসলাম শাকিল, জিএস:হাসিবুল হোসেন শান্ত।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা আর জিএস:সারা বিনতে কামাল (ছাত্রলীগ)।
সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রসংসদে ভিপি:মুজাহিদ কামাল উদ্দিন, জিএস:জুলিয়াস সিজার তালুকদার।
শামসুন্নাহার হল সংসদে ভিপি:শেখ তাসনিম আফরোজ, জিএস:আফসানা ছপা।
জগন্নাথ হল ছাত্রসংসদে ভিপি:উৎপল বিশ্বাস, জিএস:কাজল দাশ।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রসংসদে ভিপি:সাইফুল্লাহ আব্বাসি অনন্ত, জিএস:তৌফিকুল ইসলাম (স্বতন্ত্র)।
ফজলুল হক মুসলিম হল ছাত্রসংসদে ভিপি:মাহমুদুল হাসান তমাল(স্বতন্ত্র), জিএস:মাহফুজুর রহমান(ছাত্রলীগ)।
স্যার এ এফ রহমান হল ছাত্রসংসদে ভিপি:আব্দুল আলীম খান, জিএস:আব্দুর রহিম সরকার।
















