ইসলাম টাইমস ডেস্ক : দেশের বিশিষ্ট আলেম, জামিয়া কাসিমুল উলুম, দরগাহ-এর প্রিন্সিপাল মুফতি আবুল কালাম যাকারিয়া রহ.-এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
সিলেট আলিয়া মাদরাসার মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় মাদরাসার ছাত্র-শিক্ষক, দ্বীনদার সাধারণ মানুষ ও অত্র অঞ্চলের বিশিষ্ট উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।
জানাযা নামাজের ইমামতি করেন তার শিক্ষক ও দরগাহ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মুহিবুল হক। জানাযা শেষে তাকে হজরত শাহজালাল রহ. এর মাজার সংলগ্ন কবরস্থানে বিশিষ্ট এ আলেমে দীনকে দাফন করা হয়।
মুফতি আবুল কালাম যাকারিয়া সোমবার বিকাল ৫টার দিকে ইন্তেকাল করেন। মাসখানেক আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি শয্যাশয়ী ছিলেন।
মুফতি আবুল কালাম জাকারিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলায়। পড়ালেখা করেন দরগাহ মাদরাসায়। পরে সেই মাদরাসার শিক্ষক হন। বেশ কয়েক বছর ধরে তিনি দরগাহ মাদরাসার মুহতামিমরে দায়িত্ব পালন করে আসছেন।
















