ব্রাজিলে স্কুলে এলোপাথাড়ি গুলি, নিহত ৮

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাজিলের সাও পাওলোর একটি স্কুলে মুখোশধারী দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে  আটজন নিহত হয়েছেন। নিহতদের পাঁচজনই শিশু। বুধবার সকালে মুখোশপড়া দুই তরুণ স্কুলভবনে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালে এ ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে আক্রমণকারীরাও নিহত হয়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মুখোশপড়া দুই তরুণ স্কুলভবনে ঢুকে হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি ছোড়েন। পুলিশের গুলিতে তারাও নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে পাঁচটি শিশু, দুই কিশোর ও স্কুলের এককর্মী রয়েছেন।

পুলিশ ও দমকলকর্মীদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাউল ব্রাসিল এলিমেন্টারি স্কুলের এই দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিতে এর আগে ২০১১ সালে একটি স্কুলে আরো বড় হামলা হয়েছিল । রিওডি জেনেরিওতে সাবেক এক শিক্ষার্থীর হামলায় তখন ১২টি শিশু মারা গিয়েছিল।

পূর্ববর্তি সংবাদনেতানিয়াহু ফিলিস্তিনি শিশুদের হত্যাকারী: এরদোগান
পরবর্তি সংবাদভোট চোর বা সন্ত্রাসী, সবাইকে আমরা রুখে দেব: অরণি