আফগান নিরাপত্তাবাহিনীর উপর তালেবানের হামলা, নিহত ১৩

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশে অবস্থিত সেনাবাহিনীর বিভিন্ন চেকপয়েন্টে শনিবার থেকে তালেবানদের সাথে শুরু হওয়া একটি যুদ্ধ গতকাল শেষ হয়েছে। তালেবান ও দেশটির সেনাবাহিনীর তিনদিন ধরে চলা এই যুদ্ধে ১৩ সৈন্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জামশীদ শাহাবী বলেন, শনিবার বালা মুরঘাব জেলা থেকে যুদ্ধটি শুরু হয়। সেসময় সামরিক বাহিনী একাধিক বিমান হামলা চালায়। যুদ্ধটিতে সেনাবাহিনীর ১৩ সদস্য এবং তালেবানের ৪২ জন নিহত হয়েছেন।

তবে প্রাদেশিক কাউন্সিলের সদস্য মোহাম্মাদ নাসের নজরী বলেন, যুদ্ধে সেনাবাহিনীর ২০ জন নিহত এবং ২০ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার যুদ্ধটির সমাপ্তি হয়েছে। তবে দূরবর্তী কিছু এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে। এছাড়া,  তালেবান এ হামলার দায়ও স্বীকার করেছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

পূর্ববর্তি সংবাদটাঙ্গাইলে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভবন ধস, আহত ১৮
পরবর্তি সংবাদবস্তিবাসী শিশুদের মাঝে কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব : কী বলেন বিশিষ্ট আলেমরা?