ঢাকা-কলকাতা নৌপথ খুলছে ২৯ মার্চ থেকে

ইসলাম টাইমস ডেস্ক:  ঢাকা থেকে কলকাতা যেতে এবার খুলছে নদীপথ। জাহাজে চড়েও যেতে পারবেন ভ্রমণপিয়াসীরা।  আগামী ২৯ মার্চ থেকে এমভি মধুমতি জাহাজে যেতে পারবেন কলকাতা।

বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

জানা যায়, বাংলাদেশ-ভারত নৌপ্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ-ভারত ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বিআইডব্লিউটিসির নিজস্ব অত্যাধুনিক নৌযান দ্বারা সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষামূলকভাবে ঢাকা-কলকাতা যাত্রীবাহী সার্ভিস চালু করতে যাচ্ছে।
আগামী ২৯ মার্চ বিআইডব্লিউটিসির এমভি মধুমতি নারায়ণগঞ্জের পাগলা মেরিএন্ডারসন থেকে বরিশাল-মোংলা-সুন্দরবন-আন্টিহারা-হলদিয়া রুট হয়ে কলকাতার উদ্দেশে যাত্রা করবে।ভাড়ার তালিকায় দেখা যাচ্ছে, ঢাকা-কলকাতা কেবিন ভাড়া ফ্যামিলি স্যুট (দুজন) ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণি (যাত্রীপ্রতি) ৫ হাজার টাকা, ডিলাক্স শ্রেণি (দুজন) ১০ হাজার টাকা, ইকোনমি চেয়ার (যাত্রীপ্রতি) ৮ হাজার টাকা এবং সুলভ শ্রেণি বা ডেক (যাত্রীপ্রতি) ১৫০০ টাকা।
উল্লেখ্য, গত বছর ঢাকা-কলকাতা যাত্রীবাহী জাহাজ পরিবহনের বিষয়ে সম্মত হয় ভারত ও বাংলাদেশ। এ চুক্তিতে সই করেন বাংলাদেশের নৌপরিবহন সচিব আবদুস সামাদ ও ভারতের জাহাজ মন্ত্রণালয়ের সচিব গোপাল কৃষ্ণ।
পূর্ববর্তি সংবাদঢাকায় ৩ কোটি টাকার স্বর্ণসহ চীনের ২ নাগরিক আটক
পরবর্তি সংবাদপড়ালেখা নিয়ে শিশুদের চেয়ে মা-বাবাদের প্রতিযোগিতা বেশি : প্রধানমন্ত্রী