ইসলাম টাইমস ডেস্ক: মালয়েশিয়াগামী একটি বিমান মাঝ আকাশ থেকে জেদ্দা বিমানবন্দরে ফিরে আসে। কারণ, একজন যাত্রী তার সন্তানকে ভুলে বিমান বন্দরে রেখে এসেছেন। ১২ মার্চ দ্য গার্ডিয়ান পত্রিকার একটি প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, এক মা তার সন্তানের কথা ভুলে গিয়েছিলেন, যাত্রীরা ক্যাবিন ক্রুকে এমন কথা জানানোর পর কুয়ালালামপুরের পথে থাকা পাইলট জেদ্দা বিমানবন্দরে ফেরার অনুমতির অনুরোধ জানান। পাইলটের অনেক অনুরোধে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানটিকে ফেরার অনুমোদন দেন।
বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে পাইলটের করা কলের কথোপকথনের ভিডিও ক্লিপটিও প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।
বিমানের যান্ত্রিক সমস্যা ও যাত্রীদের অসুস্থতার ঘটনা ছাড়া অন্য কোনো কারণে মাঝপথ থেকে উড়োজাহাজ ফিরে আসার ঘটনা তেমন শোনা যায়নি।
গণমাধ্যম ওই মা ও সন্তানের পরিচয় জানাননি। এ নিয়ে আর বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান
















