ইসলাম টাইমস ডেস্ক : প্রায় ১০ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিষয়টিকে ‘টোটাল ব্ল্যাকআউট’ বলে জানিয়েছেন প্রযুক্তিবিষয়ক বিশ্লেষকরা।
বুধবার রাত ১০টার পর থেকে হঠাৎ ডাউন হয়ে যায় ফেসবুক। ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামে এই সমস্যা দেখা দেয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারে সমস্যায় পড়েছেন এর ব্যবহারকারীরা।
বুধবার রাত থেকেই ফেসবুকের ওয়েব সাইটে লগইন করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে লগইন করা গেলেও ফেসবুক ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার ও ফাইল আপলোড করা যাচ্ছে না।
শুধু ফেসবুক নয়। ফেসবুকের মালিকানাধীন অ্যাপ ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারেও ঝক্কি পোহাতে হচ্ছে এর ব্যবহারকারীদের।
















