ইসলাম টাইমস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার একটি মসজিদে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নয় জন নিহত হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো। পুলিশ চলছে এই পর্যন্ত তারা ৩০ জনকে জরুরি চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তি করেছে।
হাগলি পার্ক মুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদে স্থানীয় সময় ১টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
এই সময় মুসল্লিরা নামাজের জন্য একত্র হয়েছিলেন। হামলাকারীমসজিদের মূল গেট দিয়ে প্রবেশ করে এবং প্রায় ৪৫ মিনিট মসজিদের ভেতর তাণ্ডব চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে পুলিশের অভিযান চলছে।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যদের সেখানে নামাজ আদায়ের কথা ছিলো। তবে তারা সেখানে পৌঁছানোর আগেই গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং তারা হোটেলে ফিরে আসে।
হামলার পর আশেপাশের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মাইক বুশ। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শহরের ক্যাথিড্রাল স্কয়ারে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি র্যালিতে অংশ নিতে কয়েক হাজার শিশু জড়ো হওয়ার পর ওই জায়গাটি খালি করে ফেলা হয়েছে।
















