ইসলাম টাইমস ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় দুই বাংলাদেশি নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। নিখোঁজ আছেন তিনজন। বলে জানিয়েছেন।
শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ক্রাইস্টচার্চের ঘটনায় পাঁচজন বাংলাদেশি হাসপাতালে ভর্তি আছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর আগে শুক্রবার তিনজন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য জানিয়েছিল নিউজিল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।
হামলায় নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদের স্ত্রীর মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে জানান দূতাবাসের অনারারি কনসাল শফিকুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদের স্ত্রী জীবিত আছেন এবং নিউজিল্যান্ডে তাদের বাড়িতে অবস্থান করছেন।
















