খালিজ টাইমসের রিপোর্ট : নিউজিল্যান্ডে হামলার পরও হারাম শরীফে ‘অহংকার ও বিনয়’ বিষয়ক খুতবা

ইসলাম টাইমস ডেস্ক: সৌদির ওয়াকফ মন্ত্রণালয় গতকাল জুমার খুতবা নির্ধারণ করেছেন অহংকার ও বিনয়।
গতকাল এমন একটি সময় এই বিষয়টি নির্ধারণ করা হয়েছে যখন নিউজিল্যান্ডে মসজিদে ৪৯ জন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে । প্রসিদ্ধ আরবী গণমাধ্যম খলীজ অনলাইনে এ খবর বলা হয়েছে।
 
গতকাল খলীজের একটি প্রতিবেদনে বলা হয়,  “জুমার বয়ানে মক্কার ইমাম সউদ শুরাইম বলেছেন, অহমিকা সকল সৎকাজকে খেয়ে ফেলে।
 
তিনি তার বয়ানে নিউজিল্যান্ডে যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সে দিকে ইশারাও করেননি। এমনকি দোয়াতেও তাদের প্রসঙ্গ টানেননি। 
 
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে,  নিউজিল্যান্ডের ঘটনাটি সৌদি সময় সকাল ৮ টায় ঘটেছে অর্থাৎ খোতবা শুরু হওয়ার ৫‍ঘন্টা আগে।
 
এরই মধ্যে সারা বিশ্বের মুসলমানদেরকে এই ঘটনা নাড়া দিলেও ঘটনাটি সৌদি কর্তৃপক্ষের দৃষ্টি কাড়তে পারেনি।
সূত্র: আল খলীজ অনলাইন
পূর্ববর্তি সংবাদহাটহাজারীতে আগুনে পুড়ে ভস্ম ২৪টি বসতঘর
পরবর্তি সংবাদহামলার ঘটনা তদন্তে নিউজিল্যান্ডের সহযোগিতায় প্রস্তুত এফবিআই