ক্রাইস্টচার্চ ট্রাজেডি : ইমামের মুখে হামলার বিবরণ

ইসলাম টাইমস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ লিনউড মসজিদে যখন সন্ত্রাসী হামলা হয় তখন সেখানে নামাজের ইমামতি করছিলেন ইবরাহিম আবদুল হামিদ। সন্ত্রাসী হামলার সময় তিনি সেজদারত ছিলেন।

এই সন্ত্রাসী হামলায় তার মসজিদের ৭ জন এবং পার্শ্ববর্তী নুর মসজিদে ৪২ জন শহিদ হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন।

ভয়াবহ এই সন্ত্রাসী হামলাকে আন্তর্জাতিক মিডিয়ায় গণহত্যা হিসেবেই অবহিত করা হচ্ছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এটাকে দেশের একটি অন্ধকারতম দিন হিসেবে অবহিত করেছেন। আধুনিক নিউজিল্যান্ডে এটাই সবচেয়ে বড় রক্তাক্ত ইতিহাস।

এই ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইমাম আবদুল হামিদ বলছেন, তিনি ও নিউজিল্যান্ডের অন্যান্য মুসলিমরা দেশকে ভালোবেসে যাবেন। চরমপন্থীরা দেশের প্রতি তাদের আস্থা ও ভালোবাসায় চিড় ধরাতে পারবে না। এখানেই আমরা আমাদের সন্তানের নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখি।

ইমাম ইবরাহিম আবদুল হামিদ মসজিদে হামলার এক ভয়ঙ্কর বিবরণও তুলে ধরেন। তার বর্ণনায় উঠে এসেছে একটি শান্তিপূর্ণ প্রার্থনাস্থল কীভাবে আর্ত-চিৎকার, রক্ত ও মৃত্যুর বিভীষিকায় পূর্ণ হয়ে উঠলো।

আমি দেখলাম, মুহূর্তে সবাই মেঝেতে শুয়ে পড়লো। নারীরা চিৎকার করে কান্না করছে এবং কিছু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। রক্তে মসজিদের কার্পেট লাল হয়ে যাচ্ছে। সবাই আকস্মিক হামলায় হতভম্ব হয়ে যায়। এমন সময় একজন হামলাকারীর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং সফল হয়। সে অস্ত্র কেড়ে নেওয়ার পর হামলাকারী পালিয়ে যায় এবং পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায়।

তিনি ঘটনা পরবর্তী মানুষের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, নিউজিল্যান্ডের অধিকাংশ মানুষ আমাদের সমর্থন ও আমাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আমাদের সহযোগিতায় এগিয়ে এসেছে সমাজের বহু মানুষ।

সূত্র : আল জাজিরা

পূর্ববর্তি সংবাদভিপি নুরসহ ডাকসু নেতারা গণভবনে
পরবর্তি সংবাদনিউজিল্যান্ডে খ্রিস্টান জঙ্গির হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ