ইসলাম টাইমস ডেস্ক: প্রখ্যাত আলেম-লেখক, মালিবাগ জামিয়ার সাবেক সিনিয়র মুহাদ্দিস আল্লামা আবুল ফাতাহ রহ.-এর সহধর্মিনী শনিবার মধ্যরাতে ইন্তেকাল করেছেন। মরহুমা দীর্ঘকাল অসুস্থতায় ভুগছিলেন। হাসপাতালের আইসিইউ থেকে কয়েক দিন আগে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমার বড় ছেলে মাওলানা সাজিদ আনাম শনিবার দিবাগত রাত একটার পর এক ফেসবুক পোস্টে বলেন –
‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান মাওলায়ে কারীমের ডাকে সাড়া দিয়ে আখেরাতের সফরে যাত্রা করেছেন। আল্লাহ তাআলা তাকে মাফ করুন। তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমীন।’
















