ইসলাম টাইমস ডেস্ক: মুন্সীগঞ্জে রাস্তার পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সিপাহীপাড়ার কোদাল ধোয়া এলাকা থেকে কাপড়ে মোড়ানো লাশটিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কাপড়ে মোড়ানো একটি ব্যাগে মাছি উড়তে দেখেন এলাকাবাসী। পরে ব্যাগটি খুলতেই এতে এক নবজাতকের লাশদেহ পাওয়া যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে নবজাতকের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি ছেলে বাচ্চা। ধারণা করা হচ্ছে- শনিবার বাচ্চাটির জন্ম হয়েছে। পরে কাপড়ে মুড়িয়ে ব্যাগে করে এখানে ফেলে রাখা হয়েছে।
















