৫ ঘণ্টায় পড়েনি একটিও ভোট!

ইসলাম টাইমস ডেস্ক : আজ দ্বিতীয় ধাপে নির্বাচন হচ্ছে দেশের বিভিন্ন উপজেলায়। তবে পূর্বের মতো এবারও ভোটারদের আগ্রহ দেখা যাচ্ছে ভোট কেন্দ্রে আসার ব্যাপারে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পূর্ণ প্যানেলে ভোট গ্রহণ চললেও সেখানে ভোটার উপস্থিতি দেখা যায়নি।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, এই উপজেলার দু’টি কেন্দ্রে পাঁচ ঘন্টায়ও ভোট দিতে আসেনি কোন ভোটার। ফলে ভোটের বাক্সগুলোও পড়ে আছে ফাঁকা। এ দুই কেন্দ্রের মোট ভোটার ৫৩৬০ জন।

কেন্দ্রগুলো হচ্ছে- কাঞ্চননগর রুস্তুমিয়া মুনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা ও শাহনগর উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্র। কাঞ্চননগর রুস্তুমিয়া মুনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলমগীর কবির শাহনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেন।

আলমগীর কবির এ প্রসঙ্গে বলেন, আমারটা হচ্ছে মহিলা ভোট কেন্দ্র। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও দুপুর ১টা পর্যন্ত কোনো ভোটার কেন্দ্রে আসেনি। ফলে পাঁচ ঘন্টায়ও একটি ভোট কাস্ট হয়নি। ভোটাররা কেন আসছে না সেটি তিনি জানেন না বলে জানান।

তিনি জানান, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৬৫০ জন। কিন্তু কোনো ভোটার না আসায় পোলিং এজেন্টরা অলস সময় কাটাচ্ছেন। ফলে ব্যালট বাক্সগুলোও খালি পড়ে আছে।

পূর্ববর্তি সংবাদলালখান বাজার মাদরাসার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত, ব্যাখ্যায় যা বললেন মাওলানা আবদুল কুদ্দুস
পরবর্তি সংবাদজিম্বাবুয়ে ও মোজাম্বিকে ঘূর্ণিঝড় সৃষ্ট বন্যায় ১২০ জনের মৃত্যু