নিহতদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া শুরু করল নিউজিল্যান্ড সরকার

ইসলাম টাইমস ডেস্ক: শনাক্তকরণের পরে নিহতদের দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার কাজ শুরু করল নিউজিল্যান্ড সরকার। শুক্রবার ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন  জানান, বুধবারের মধ্যে প্রত্যেকের দেহই ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।

পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, আক্রান্তদের নাম প্রকাশ করা না হলেও প্রাথমিক একটি তালিকা নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘‘আমরা বুঝতে পারছি, গত ৪৮ ঘণ্টা এই পরিবারগুলি কতটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। এর পরে প্রিয়জনের জানাযাটুকু পরতে না পারলে তাঁদের যন্ত্রণা আরও বাড়বে।’’

এদিকে অস্ত্র আইন বদল নিয়ে আলোচনার জন্য আজই বৈঠকে বসছে সরকার।

গতকাল ওয়েলিংটনের কিলবার্নি মসজিদের বাইরে মুসলিম পরিবারগুলির মুখোমুখি হয়ে সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

পূর্ববর্তি সংবাদসন্ত্রাসী ব্রেনটনের মৃত্যুদণ্ড চাইলেন তার বোন
পরবর্তি সংবাদ২৩ মার্চ ডাকসুর প্রথম পর্ষদ সভা