ইসলাম টাইমস ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী খ্রিস্টান জঙ্গি ব্রেনটানের ব্যাপারে বলেছেন, আমি হামলায় অভিযুক্ত অস্ট্রেলীয় বন্দুকধারীর নাম উচ্চারণ করব না। মসজিদে হামলাকারীকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। সে নিউজিল্যান্ডের প্রচলিত আইনে সর্বোচ্চ সাজা পাবে।’
তিনি আরও বলেন, ‘সে একজন সন্ত্রাসী। সে একজন চরমপন্থী। তবে আমি যখনই তার ব্যাপারে কথা বলব, তখন তার নাম মুখে আনব না।’
মঙ্গলবার তিনি পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে এ কথা বলেন। খবর এএফপি’র।
প্রধানমন্ত্রী জাসিন্ডা পার্লামেন্টে তার বক্তব্য শুরু করেন ‘আসসালামু আলাইকুম’ বলে।
তিনি আরো বলেন, ‘হামলাকারী তার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পক্ষে সে অনেক কিছু ভাবতে পারে। কিন্তু সে কুখ্যাতি ছাড়া আর কিছুই পায়নি। তার এই জঘন্য কাজের জন্য আমি কখনোই তার নাম উচ্চারণ করব না।’
আরও পড়ুন : এই খুনির পেছনে আছে কারা?
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার দুই মসজিদে খ্রিস্টান জঙ্গি ব্রেনটনের ভয়াবহ হামলায় ৫০ জন মুসুল্লি শহিদ হন।
আরও পড়ুন : হত্যাকারীর রাইফেলে লেখা আছে নব্য ক্রুসেডের মানচিত্র
















