ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর প্রগতি সরণিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবরার আহমেদ চৌধুরী। সে বিইউপির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।
জানা গেছে, সুপ্রভাত পরিবহনের একটি বাস ওই ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।
এ ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
















