রাঙ্গামাটির বাঘাইছড়ির হতাহতের ঘটনা ইসির ইতিহাসে মর্মান্তিক: মাহবুব তালুকদার

ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সোমবার পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়িতে যা ঘটেছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ৪৮ বছরের ইতিহাসে তা সবচেয়ে মর্মান্তিক ও শোকাবহ ঘটনা। এই কাপুরুষিত আক্রমণ ও নিরাপরাধ মানুষ হত্যার বিষয়ে নিন্দা জানাবার ভাষা আমার জানা নেই। এ হেন অমানবিক বর্বরোচিত হামলায় যে ৭জন নিহত হয়েছেন, আমি তাদের মাগফেরাত কামনা করছি।

রাঙ্গামাটির বাঘাইছড়ির সীমান্তবর্তী এলাকা সাজেক থেকে নির্বাচন শেষে ফেরার পথে গতকাল সোমবার সন্ত্রাসীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আরও সাত-আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, আজ সকালে আমি ঢাকা সিএমএইচে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিই।

আরও পড়ুন : রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্বাচনী কর্মকর্তাসহ নিহত ৫

তিনি আরও বলেন, সাংবাদিকেরা উল্লিখিত ঘটনা সম্পর্কে আমাকে তিনটি প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো হলো- এ ঘটনার কারণ কী? এ ঘটনার ব্যর্থতার দায় কার? কারা এ ঘটনা ঘটিয়েছে? আমি মনে করি তাৎক্ষণিকভাবে এ সব প্রশ্নের উত্তর দেওয়া সমীচীন নয়। ঘটনাটি সম্পর্কে তদন্ত করে এর কারণ ও দায়-দায়িত্ব নিরূপণ করা হবে। প্রকৃত ঘটনা উদঘাটনের পূর্বে যে কোনো বক্তব্য তদন্তকার্যকে ব্যহত ও বিভ্রান্ত করতে পারে।

আরও পড়ুন: চীন উইঘুরকে মুসলমানদের বন্দিশিবিরে পরিণত করেছে : জাতিসংঘ

সাংবাদিকরা আরও জানতে চেয়েছেন, এ বিষয়ে কমিশন কী ব্যবস্থা নেবে? কমিশন তো অবশ্যই ব্যবস্থা নেবে। প্রধান নির্বাচন কমিশনার এ ঘটনা সম্পর্কে বিশদ জানতে ও আহতদের দেখতে আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম গেছেন। তিনি চট্টগ্রাম থেকে ফিরে এলে কমিশনের সকল সদস্য আলোচনা করে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদচীন উইঘুরকে মুসলমানদের বন্দিশিবিরে পরিণত করেছে : জাতিসংঘ
পরবর্তি সংবাদফিলিস্তিনিদের বাড়িঘরে ইসরাইলি সেনাদের তল্লাশি : আটক ১৫