ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মেরুল বাড্ডায় জুলহাস মোল্লা (৩৭) নামে এক প্রাইভেটকার চালক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জুলহাস সোলায়মান মোল্লার ছেলে। তারা রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় ম-১০০ নম্বর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
নিহতের বোন শবমেহের জানান, রাত ১০টার দিকে ভাই-বোন মায়ের ওষুধ আনতে বাসা থেকে বের হন। এ সময় অজ্ঞাত দুই যুবক তার ভাইকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
















