২৩ মার্চ আরজাবাদ মাদরাসার দস্তারবন্দি, আসছেন সাইয়েদ আরশাদ মাদানি

ইসলাম টাইমস ডেস্ক : আগামী ২৩ মার্চ (শনিবার) ঢাকার জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদ-এর বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২০১৮/১৯ খ্রিস্টাব্দের খতমে বোখারি ও ফারেগিন ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এই বিশেষ মাহফিলের আয়োজন করা হয়েছে।

জামিয়ার প্রিন্সিপাল লক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া-এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামিয়া মাদানিয়া, বারিধারার পরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমী ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদের শায়খুল হাদিস মুফতি মুহাম্মদ তাজুল ইসলাম।

জামিয়া ইসলামিয়া, ইসলামবাগের পরিচালক মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ বিশেষ বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদবাগেরহাটে স্কুলে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিক্ষক আটক, জনতার গণধোলাই ও ঝাড়ু মিছিল
পরবর্তি সংবাদআজ আবার সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা