প্রগতি সরণিতে আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইসলাম টাইমস ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। রাজধানীর প্রগতি সরণির দুর্ঘটনাস্থলেই এই ফুটওভার ব্রিজ নির্মিত হবে।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে এই ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

এর আগে তিনি গতকাল শিক্ষার্থীদের ৩ মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিস্তুতি দেন।

উদ্বোধনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আবরারের বাবাকে নিয়েই ফুটওভার ব্রিজটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে চেয়েছিলাম। কিন্তু তিনি (আবরামের বাবা) বলেছেন, এখন সেখানে যাওয়ার মতো আমাদের পরিস্থিতি নেই।’

অন্যদিকে আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর প্রতিবাদ, ঘাতক বাসচালকের ফাঁসি ও নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের আজও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বাসচাপায় নিহত হন আবরার। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন। মঙ্গলবার সকালে বিইউপিতে ক্লাস করার জন্য প্রগতি সরণিতে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি নিহত হন।

পূর্ববর্তি সংবাদনিউজিল্যান্ডে নিহত মুসলিমদের লাশ ৫ দিন পর দাফন শুরু
পরবর্তি সংবাদশিক্ষার্থীদের অবরোধ ছড়িয়ে পড়েছে পুরান ঢাকায়