জুমার আজান সম্প্রচার করবে নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় রেডিও-টেলিভিশন

ইসলাম টাইমস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের এক সপ্তাহ পূর্ণ হবে আগামী শুক্রবার। তাই সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং নিহত মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার নিউজিল্যান্ডের সরকারি বেতার ও টেলিভিশনে জুমার নামাজের আজান সম্প্রচার করা হবে।

বুধবার ক্রাইস্টচার্চের একটি স্কুল পরিদর্শনে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এমন ঘোষণা দেন।

আল নূর মসজিদ আক্রান্ত হওয়ার পর সেখানে সবার আগে পৌঁছানো পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রথমবারের মতো বুধবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। সেখানে পৌঁছে হতাহতদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় তিনি পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

গত শুক্রবার অস্ট্রেলীয় বংশোদ্ভূত উগ্রপন্থী শেতাঙ্গ সন্ত্রাসী বেন্টন ট্যারান্ট ক্রাইস্টজচার্চের দুটি মসজিদে আধা-স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে নৃশংস হত্যাযজ্ঞ চালায়। এতে অন্তত ৫০ জন মুসল্লির প্রাণহানি ঘটে। এছাড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো কমপক্ষে ৪৯ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র : ট্রিবিউন এক্সপ্রেস

পূর্ববর্তি সংবাদশিক্ষার্থীদের অবরোধ ছড়িয়ে পড়েছে পুরান ঢাকায়
পরবর্তি সংবাদনিউজিল্যান্ডে মুসলিম হত্যাযজ্ঞের প্রতিবাদে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ