ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর পল্টনে কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শাহেদুজ্জামান গণমাধ্যমকে জানান, পল্টন মোড়ে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেইে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশসূত্রে আরো জানা যায়, পল্টন এলাকায় ওই ব্যক্তি ভাসমান হিসেবে ঘুরাফেরা করতেন এবং কাগজ কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন।
তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানসহ ঘাতক চালককে আটক করা হয়েছে।
















