ইসলাম টাইমস ডেস্ক : আল্লামা তাকি উসমানির উপর নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আজ পাকিস্তানে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান।
তিনি বলেন, মাওলানা তাকি উসমানির মতো আলেম দ্বীনের স্তম্ভতুল্য। তিনি পাকিস্তান ও মুসলিম বিশ্বের সম্পদ। তার উপর এই সন্ত্রাসী হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
ইমরান খান এই হামলাকে ষড়যন্ত্র বলে আখ্যা দেন এবং তা উদ্ঘাটনের প্রত্যয় ব্যক্ত করেন। সাথে সাথে তিনি প্রাদেশিক সরকারগুলোকে উলামায়ে কেরামের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি নিহত দুই নিরাপত্তা কর্মীর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।
সূত্র : ডেইলি পাকিস্তান
















