সড়ক দুর্ঘটনা : অল্পের জন্য বেঁচে গেলেন মেনন

ইসলাম টাইমস ডেস্ক : সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৭টায় রাজধানীর মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি বাস মেননকে বহনকারী প্রাইভেটকারকে ধাক্কা দেয়।

এ সময় গাড়ির ভেতরে ছিলেন রাশেদ খান মেনন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। গাড়িটির সামান্য ক্ষতি হলেও অক্ষত ছিলেন মেনন।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্টিসের একটি অপেক্ষমান বাস হঠাৎ করে স্টার্ট দিয়ে রাশেদ খান মেননের গাড়িকে ছিঁচড়ে দেয়।

কর্তবরত সার্জেন্ট বাসটি থামিয়ে ড্রাইভারকে আটক করলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটির কোনো কাগজপত্র নেই, চালকেরও লাইসেন্স ছিলো না, এমনকি গাড়ির ফিটনেসও ছিলো না। বাস এবং চালক বনানী থানায় আটক রয়েছে।

পূর্ববর্তি সংবাদআওয়ামী লীগ সব সময় একদলীয় শাসন চেয়েছে : মঈন খান
পরবর্তি সংবাদআলোচনার ফাঁদে ফেলে তালেবান নেতাদের হত্যার পরিকল্পনা!